Saturday, November 29, 2014

হ্যাঁ ছুরি চালিয়েই মরি আর কি?
তারপর সাধের পালিশ করা মনের থেকে
রক্তের দাগ মুছতে মুছতে
হাতে কড়া পড়বে
তারপর ধানখেতে
ধান শুকাবে ভরা হেমন্তে
মৌরলা তার ছানাপোনা নিয়ে
লুকাবে ঘুমের গাঢ় অন্ধকারে

আর গৃহচিকিৎসক তুম্বো মুখ করে বলবেন
সাধারণ  ভাইরাল জ্বর, তিন দিনে সেরে যাবে

Monday, October 27, 2014

সনাতন


তুমি কবিতা হলে
তোমার সারা গায়ে দিতাম
অজস্র কলমের আঁচড়
অজস্র কাটাকুটি আদরের দাগ
এঁকে দিতাম তোমার ঠোঁটে
চোখে আঁকতাম আমার স্বপ্নঘোর
এলোমেলো করে দিতাম চুল
আমার সমস্ত দ্বিধার আঘাতে...

তুমি কবিতা হলে তোমায়
খেতে-শুতে, কারণে-অকারণে
বার বার পড়তাম,
তার পর কাঁচা কলমের দাগ
হাতে মুখে লেগে যেত কলঙ্কের মত

তুমি কবিতা হলে
একমাত্র পাঠক হয়ে লিখে রাখতাম
আমার ডাইরির পাতায়
অন্য কেউ নাগালও পেত না।
প্রথম
আমারও তো দুঃখ আছে
দুঃখী মানুষ। তোমাকে তাই খুঁজে নিলাম
বুকে মাথা রাখব বলে
আমার মনের দুঃখগুলো আলোয় রাঙা
তাই বলে কি তোমার আমার যা সব ভাঙা,
নষ্ট সময়- শরীর জুড়ে সাজিয়ে রাখি
অলংকারের গর্ব যত
দুঃখী মানুষ, তুমিও ঠিক আমার মত
পথ হেঁটেছ, বিপথগামী পথ হেঁটেছি আমরা কজন
তবুও আজ রোদের হাসি তোমায় মানায়
অন্ধকারে.....

দুঃখী মানুষ কজন বল
তোমায় আমায় জানতে পারে?

Monday, May 26, 2014

তোর আর আমার ছেলেখেলায়
কাটানো দিন
যেটুকু তার হিসেব রাখার মত
সেটুকু আজ প্রলেপ দিলাম মনে
ভরিয়ে নিলাম ক্ষত।
রঙের গোলাম হাতে
তবু মিছেই দুচোখ পাতা
চলার পথের সাথে
নগন্য মিত্রতা, তবু তোর আর আমার
তবু তোর আর আমার চলা
সত্যিকারের জীবন রুপকথাদের
অনেক গপ্প বলে
হিসেব রাখার ছলে
পেছন ফিরি, যখন তখন নিবিড় কৌতুহলে.....
এমনভাবেই দিন কাটানোর
রক্তিম উষ্ণতা
উষ্ণীষে তোর পরিয়ে দিলাম
অনেকদূরের পথে
রোজের দাবি মানছি
বাজারদরে মিথ্যে কথাই রটে।।
 
letter to someone lost
----------------------7

my friend,
you must know
that happy endings do reside
at the hearts of
bollywood dreams
as their feet clenches tight
to hold on to life,
to lust, greed and the pleasant monsters
and we keep on asking the mirror....
the mirror do shed their mercurial feathers
upon the boulders, kissed by the nymphs of the bay
all night,
and they transform into love
only to be broken by the charms of new morning
to be the reality
once again.......

we've been together
collecting the oyester shells
fallen off from the cold bossom
of dream
courting with the frail hands of loneliness
like some forgotten note,
as she collected the dry leave
and arranged them with sparkles
in her bower

the shells, the bower is a myth
called out the morning sun...
the mirror cracked
to open up the gateway
to loss,
to hell,
to a point of no return,
yet opening a possibility
to go back once again.....
বৃষ্টি তোমায় বন্দী রাখবো
বন্ধ শার্সি, খোলা ছাতাদের ভিড়ে
ভেতরে চলবে অপ্রয়োজনের আড্ডা এবং গল্পগাছা
বৃষ্টি শুধু তোর আর আমার আড়াল থাকুক
আর মাঝে থাক আমার আকাশ বন্ধ খাঁচায়।।
কি যে চাইছি
কিছু জানি না
একা জাগছি
সারা রাত্তির
রোজ সন্ধ্যায়
আলো নিবিয়ে
পেলে সন্ধান
কোনো যাত্রীর?
তোর নৌকায়
একা বসতে
যার নেই ভয়
নেই লজ্জা
তোরই আশাতে
আশাতীত রোদ
একা পোহাল
তারপর যা
সেটা বলা ভুল
করা সত্যি
মিছে চিন্তায়
দিন কাটালি
একা জানালায়
ঘুম দেয় রোদ
শুধু বলে আজ
তুই দে তালি
তালি বাজাতে
গেল বচ্ছর
কেন তালি দিই
তাও ভুলেছি
কোথা থেকে শেষ
শুরু কোথা যে
রোদ সাক্ষী
তাও তুলেছি
কাটা ফসল আর
ডানা কাটা সেই
খেলো এডফিল্ম
জোড়া এঞ্জেল
লেখাটাও আর
শেষ হবে না
বিবি ঘুমালেন
দিয়ে নাকে তেল!!

-----সৌরদীপ
কথাগুলো সারাদিন মরিচীকা ধরে নেয় হাতের মুঠোতে
অজস্র আশ্লেষ ঝরে যায়,
ঝরে যায় জমে থাকা জাতকের ঠোঁটে
অভিশপ্ত রোদ 
প্রতিরাতে প্রতিরোধ করে তোর 
নিত্যদিন প্রেতযোনি আশাদের আসা
প্রতিক্ষণ প্রলেপ লাগান দেহে
তবু ভালোবাসা........
প্রাকৃত কথন

আমি যত ধারে সরে থাকি 
আমি যত একা হয়ে যাই
আমি যত মৃত্যু বিষে নীল
নিলামের দাম হেঁকে হেঁকে
আমাদের স্বপ্নরা জানে
লাভ নেই নিশ্চল থেকে
লাভ নেই লাভ নেই আরো
হাত ধরা ছাড়ার বিদেশ
(অন্যেরা সে খেলাই জানে)
আমাদের ঘুম নিঃশেষ
আমাদের কানাকড়ি দাম
পকেটেই দামি মুঠোফোন
ট্রেন থেকে হাত বাড়ালেই
হাত ধরে আরো একজন
ধরে যদি ছেড়ে দেয় সেও?
হিসেব-নিকেশ কে না জানে?
এ হিসেব কষে নিলে তবু
জীবনের মৃত্যুও মানে!
স্বৈরিনী 

তোর প্রথম ছোঁয়া রোজ লেগে যায় ঠোঁটে
বৃষ্টি এবার যখন-তখন ঝরিস
অনেক দিনের প্রবন্ধময় রোদ 
গলিয়ে নিয়ে তৃষ্ণা-হরণ করিস!
তোর আর আমার অনেকদিনের চেনা
অনেকদিনের ভালো-মন্দ বাসা,
অনেকটা হাত ভিজিয়ে নেবার শুরু
আংটি হারায়, সব দোষ দুর্বাসার-
তারপরে কি? হিমালয়ের কোল?
ভিজিয়ে দিলেন একাই করুণ রসে?
আমার বৃষ্টি একাই শতেক হয়ে
হাজার ঠোঁটে নামেন ক্রোধের বশে!!

Sunday, June 16, 2013


আগাম লেখা আসছে যাচ্ছে, ন্যাজ নাড়াচ্ছে নিশান দিয়ে 
তোমার আমার জীবন বেচার অসদ্ভাবের নিলাম যত 
জীবন তবু একগুঁয়ে সেই লাল নিশানের লক্ষে ছোটা 
হারাকালের জীবন ছুঁতে সময়-বুড়োর গভীর ক্ষত।।।।।
বাড়ছিল খুব অল্প দামে হারা তালার চাবিরা সব 
জমছিল লাশ, ক্লান্তিকারী সুদুর গ্রহের কান্নাকাটি 
জমছিল তোর্ এবং আমার আঁচড়-কামড় দেহের ভিড়ে 
প্রাণের মায়া একলা জাগে সন্দেহ হয় গয়নাগাটি ....
ভীষণ দামী তাদের ছেড়ে জীবনযাপন হলি নাহয় 
তোদের ঘেরা বাগানটাতে ক্ষুধার ছাগল লেলিয়ে দিয়ে 
চামড়াতে আজ শিরিষ কাগজ রক্ত খুদে বিন্দুবতের 
শিরিষ মধুর তিক্ত-কষায় গন্ধ জানায় কোনায় গিয়ে।।।।।


Monday, August 13, 2012

নির্বিকল্প স্বপ্নের ক্রোধে
তবু ছুঁয়ে থাকি তোর হাত
কি থেকে যে কি বা হয়- মেঘে আর রোদে
দিন কাটে.... শেষ হয় রাত
শরীরের গায়ে লাগে ক্ষত
পাপবোধ, একা একা দুরে
হেঁটে চলা পথিকের মতো
ঘুম মেশে রাতে, রোদ্দুরে........
হয়ত এটাই সুসময়
আমি তুই হাঁটি একা রোজ
আমাদের হতশ্বাসগুলো,
নশ্বর জীবনের খোঁজ.....

Saturday, March 03, 2012

ছড়িয়ে গেছে ছাই....
অন্ধ ঘরের কোন
নিজের চিতা জ্বালিয়ে তোলে আমার প্রতিক্ষণ
দূর আকাশের আলো
অন্ধকারের গেহে
হাত বাড়িয়েও ফিরিয়ে আনি নিবিড় সন্দেহে
বিষের আগুন জ্বালা
অমর্ত্য জীবন
তবুও ডাক ফিরিয়ে দিল আমার প্রতিক্ষণ

হারানো ডাকঘরে
হাজার হাজার খত
খুঁজলে পাবেন গুরুমশাই অমাবস্যার রথ
পাঠিয়েছিলাম চিঠি
কোন দুরে কোন ডাকে
জীবন যখন হারাতে চায় এমন করেই থাকে
জ্বালানো সেই আলো
হারানো স্বপন
জীবন যদি অবাধ্য হয় হঠাত অকারণ!!!!

Thursday, March 01, 2012






ফেরারী বাতাসেরা
তোমায় ডেকে যায়
তবুও ফিরে যায়... কোন আশে
তবুও গন্ধের
রেশ তো রেখে যায়
জীবন ঘিরে থাকে... চারপাশে
থাকুক পথে মাটি
একলা পথ হাঁটি
তবুও আমাদের পথচলা
জীবন তবু হায়
একাই বকে যায়
জীবন, তুমি নাকি ... হরবোলা!

ভেঙ্গে যায় স্বপ্নের মুকুর
জমে ওঠে অন্ধকার ক্লেদ
রক্ত আর জল ধুতে ধুতে
ঝরে যায় দীর্ণ কত স্বেদ

বহুদিন বহু প্রতিক্ষায়
জমে ওঠে স্বাতি অশ্রুজল
সেই জলঝরা মেঘ জানে
ক্ষুধাদের নবকালোরল

রক্ত পেশী মেদ ঘেটে ঘেটে
খুঁজে ফেরে শত্রুসৈন্য শব
পচন যখন তলপেটে
কতদিন আর কলরব?

আজ বুঝি তাই ভাবা বাকি
প্রতিক্ষা শবাধারে লীন
আজ কেন মনে হয় ফাঁকি
আহুত এ সোনাঝরা দিন?

Sunday, January 22, 2012


সব আলো নিভে যাবে একদিন... এই বিশ্বাসে
আমাদের প্রতিদিন কেটে যায়
শহর বেঘুম তবু ঘুম নেমে আসে
ঝিমধরা চোখের পাতায়...
কতরাত জেগেই কাটালে
তার উত্তরে
জীবন মুঠোর মাঝে
রাশ টেনে ধরে
গল্পেরা তবু ছাড় পায়...
আমাদের, তোমাদের
আসা যাওয়া নিষেধ খাতায়
রাত তবু আদর জানায়!!!

Friday, January 06, 2012


it's long time now
all the poems,
the words, the phrases,
has left me.....
like the northern lights
leaves her dreamy relm
in the hands of the gloomy sun
on the break of summer
as the snow geese return
to break in into her silent quarters
like a rude cracker
at midnight
and we wake up
from an eternal slumber
into a loud life......

it's long time now...
when we woke up
trying to adapt.... to live....
to compromise.........
to accept the demise
of dreams.... (they seemed true!!!)
to stop loving....
forgetting to look at our own eyes.........

days passed... years.....
they remained unseen...
until your eyes spoke.........

Monday, November 14, 2011


look at me now... tell who am i do you recognize me? does my eyes still sound like a mountain flute in your mind do you remember me, still? time like a never ending serpent has spread it's poison since we've last met to flow through the veins of my blood as night captivates the light to be shone upon in dark as it spreads its wings I did forget you... like the raindrops forget the cloud when they reach the sea to sleep a forgetful slumber while the hope of going back remains awake..... do you remember me still? the question... came up and asked each cloud... each men those i've forgotten those i've left alone i ignored, they ignored me in return love, lust, hatred, indifference.... mingled together... with blood, mucous, and poison to make the concussion called life to come back.... to ask again do you remember me, still?