Wednesday, November 09, 2011


আকাশ এখন একাই বসে
একলা সুদূর গল্প শোনায়
আজ আমাকে...
নটে গাছটি মুড়লো যেদিন
তার পরে আর... আর কি কোনো
গল্প থাকে?
থাক বা না থাক, কি আসে যায়?
কেবল আমি আমার পাশেই
চলতে জানি।
যখন তখন হাত বাড়িয়ে বৃষ্টি নামাই
বৃষ্টিরা ছোঁয় অধরখানি
হয়তো এটা ভালোই হোলো
একলা চলার পরে আবার
একলা চলা...
রোদের আলো সোহাগ জানায়
দুচোখে নীল ঘুম পুরে দেয়
চন্দ্রকলা!!!!!

No comments: