Sunday, June 16, 2013


আগাম লেখা আসছে যাচ্ছে, ন্যাজ নাড়াচ্ছে নিশান দিয়ে 
তোমার আমার জীবন বেচার অসদ্ভাবের নিলাম যত 
জীবন তবু একগুঁয়ে সেই লাল নিশানের লক্ষে ছোটা 
হারাকালের জীবন ছুঁতে সময়-বুড়োর গভীর ক্ষত।।।।।
বাড়ছিল খুব অল্প দামে হারা তালার চাবিরা সব 
জমছিল লাশ, ক্লান্তিকারী সুদুর গ্রহের কান্নাকাটি 
জমছিল তোর্ এবং আমার আঁচড়-কামড় দেহের ভিড়ে 
প্রাণের মায়া একলা জাগে সন্দেহ হয় গয়নাগাটি ....
ভীষণ দামী তাদের ছেড়ে জীবনযাপন হলি নাহয় 
তোদের ঘেরা বাগানটাতে ক্ষুধার ছাগল লেলিয়ে দিয়ে 
চামড়াতে আজ শিরিষ কাগজ রক্ত খুদে বিন্দুবতের 
শিরিষ মধুর তিক্ত-কষায় গন্ধ জানায় কোনায় গিয়ে।।।।।


No comments: